ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএমজিটিএ’এর ঢাকা জেলা সম্মেলন অনুষ্ঠিত

admin
অক্টোবর ২৬, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার রিপোর্ট:
২৬ অক্টোবর, ২০২৪

সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড প্রদান, চাকুরিকাল ১৬ বছর পূর্তিতে সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, সরকারী নিয়মে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও মাদ্রাসা জাতীয়করণ সহ বিভিন্ন বৈষম্য দূরীকরণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) এর ঢাকা জেলা শাখা এক সম্মেলনের আয়োজন করে। গতকাল শনিবার সাভার ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টার কনফারেন্স হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস ছালাম। প্রধান অতিথি ছিলেন বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জহির উদ্দিন হাওলাদার এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনি: সহ-সভাপতি মোঃ ফজলুল বারী বেলাল, সহ-সভাপতি ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি উপাধ্যক্ষ মোঃ জোহরুল ইসলাম প্রমূখ।
এই সম্মেলনে ঢাকা জেলার নতুন কমিটি গঠন করা হয়। ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নেকবর হোসেন এর নাম ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।