ঢাকা৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

admin
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আজ রোববার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তাদের চেষ্টায় ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।