
দাম বাড়ানোর একদিন পরই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (২১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০৭ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের তিন ক্যাটেগরিতে দাম কমানো হলেও বাড়ানো হয়েছে সনাতন পদ্ধতির ভরিতে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে বুধবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। বুধবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.