ঢাকা২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজারের টুথপেস্ট নয়, ঘরেই বানিয়ে নিন দাঁতের মাজন

admin
জুলাই ২৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
২৭ জুলাই ২০২৬

প্রতিদিনের জীবনে দাঁত পরিষ্কার রাখতে টুথপেস্টের ব্যবহার অপরিহার্য।সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা জরুরি। তবে বাজারের প্রচলিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি টুথপেস্টে অনেকেই ভরসা রাখতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই টুথপেস্ট তৈরি করতে পারেন।

চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ দিন ধরে এই সমস্ত পেস্ট ব্যবহারের ফলে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে এই সব মাজন। তাই সচেতন মানুষেরা ভেষজ মাজনের ওপরেই ভরসা রাখেন। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু বাড়িতেই মাজন তৈরি করে ফেলা যায়। আপনার হাতের কাছের উপাদান দিয়েই এটা তৈরি করতে পারবেন টুথপেস্ট। কীভাবে জানেন?

উপকরণ

১. বেকিং সোডা- ২ টেবিল চামচ

২. নারকেল তেল- ২ টেবিল চামচ

৩. পেপারমিন্ট অয়েল- ১-২ ফোঁটা

৪. লবণ- এক চিমটে

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পরিষ্কার বাটিতে বেকিং সোডা ও সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে ধীরে ধীরে নারকেল তেল যোগ করে পেস্টের মতো ঘন মিশ্রণ তৈরি করুন। সবশেষে ১-২ ফোঁটা পেপারমিন্ট অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করা যেতে পারে। ব্যবহারের সময় অল্প পরিমাণ মাজন নিয়ে দাঁত পরিষ্কার করুন। তবে নিয়মিত ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত বেকিং সোডা বা লবণ দাঁতের এনামেল ও মাড়ির ক্ষতি করতে পারে। দাঁতের ক্ষয় প্রতিরোধে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট কার্যকর হওয়ায় নিয়মিত দাঁত পরিষ্কারের জন্য ডেন্টিস্টের পরামর্শ নেওয়া ভালো

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।