ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, পায়ে পড়ে ঝগড়া করবেন না’

admin
ডিসেম্বর ৩, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না। মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশপাশে থাকা ছোটখাটো দেশ নয়।’

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘ভারত যা করছে কোনো কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মালম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।’

তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, ‘আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি।’

এছাড়া পদ্মা-মেঘনা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে তার হুঁশিয়ারি দেন উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।