উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক সমিতি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

