ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-নেপালের প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র

admin
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

০৬ সেপ্টেম্বর ২০২৫,

বাংলাদেশ ও নেপালের দুই প্রীতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র হয়েছে। আজ শনিবার বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

শুরু থেকে নেপালিরা আক্রমণে ছিল। ম্যাচের ৯ মিনিটে প্রথম বাংলাদেশ প্রথম কাউন্টার অ্যাটাকে যায় এবং কর্নার জেতেন রাকিব।

কর্নার থেকে ১০ মিনিটে বল জালে জড়ায় বাংলাদেশ। তবে রেফারি অফসাইড ঘোষণা করায় তা কারণে গোল হয়নি।

ম্যাচের ২২ মিনিটে বাংলাদেশ কর্নার পায়। ২৪ মিনিটে তৃতীয় কর্নার কিক পায় বাংলাদেশ।

৩০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক সুজন সেভ করেন। ফ্রি কিক থেকে নেপালের অনন্ত তামাংয়ের হেড, কোনো মতে সুজন সেভ করেন। যদিও এটি অফসাইড ছিল।

৩৪ মিনিটে সাদ দেখেছেন হলুদ কার্ড। ফ্রি কিক পায় নেপাল। মানি কুমার লামা ফ্রি কিক নে, তবে বল লুফে নেন সুজন। ৩৯ মিনিটে সুমনে রেজার শট বার পোস্টের ওপর দিয়ে চলে যায়।

খেলার দ্বিতীয়ার্ধ্ব শুরু করার আগে ইব্রাহিমকে তুলে শাহরিয়ার ইমনকে নামায় বাংলাদেশ। ৫১ মিনিটে নেপালের আক্রমণ গোলের সম্ভাবনা তৈরি। মাঝে একাধিকবার বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়েছে নেপাল।

৬৪ মিনিটে ডাবল পরিবর্তন। সাদের জায়গায় তাজ, জামালের পরিবর্তে কাজেম। ম্যাচের ৬৮ মিনিটে জিলেস্পির দূরপাল্লার সরাসরি শট, তবে সেভ করেন সুজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।