ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না : নাহিদ

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

 অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না। বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সামনের কথা বলতে চাই।

সম্ভাবনার কথা, স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি।’

 

তিনি বলেন, ‘গত ১৫ বছর দেশে যে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র কায়েম করা হয়েছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙ্গে দিয়েছি।’

তার আগে বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।