ঢাকা২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্ষায় সংক্রমণ প্রতিরোধে খাবেন এই ৫ ফল

admin
আগস্ট ২, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
০২ আগস্ট ২০২৬

বর্ষা এলেই যেন মন ভালো হয়ে যায়। জানালার কাচে বৃষ্টির টুপটাপ শব্দ, মাটির সোঁদা গন্ধ আর হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা- এই মুহূর্তগুলোর জন্যই বছরভর অপেক্ষা করেন অনেকে। কিন্তু এই ঋতু খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্যও পরিচিত। আমরা নিজেদের সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করলেও, খাদ্যাভ্যাসের দিকে হয়তো সর্বোচ্চ মনোযোগ দিতে পারি না। তবে এদিকে সবার আগে মনোযোগী হতে হবে। এমন কিছু খাবার রয়েছে যা এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঋতুজনিত সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করতে পারে।

বর্ষাকালে আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সেই সঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার খাওয়ার পাশাপাশি, মৌসুমি ফলও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।বর্ষাকালে সংক্রমণ থেকে দূরে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে এই ৫টি ফল-

ডালিম

ডালিমে থাকা উচ্চ মাত্রার পলিফেনল এবং ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে এবং সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক। বর্ষায় খাবারের তালিকায় ডালিম যোগ করে নিতে পারেন। এতে সুস্থ থাকা সহজ হবে।

পেয়ারা 

বর্ষার অন্যতম সহজলভ্য ফল পেয়ারা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে। এটি যেমন অনাক্রম্যতা বৃদ্ধি করে, তেমনই বর্ষাকালে হজমশক্তি উন্নত রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

নাশপাতি

নাশপাতিতে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার এবং পানি থাকে, যা ভিটামিন সি-এর সাথে হজমে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় রাখতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর এই ফল। এতে আরও অনেক উপকার মিলবে।

আপেল

আপেলে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন, একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সহায়তা করে। নিয়মিত আপেল খেলে তা আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে, একথা তো ছোটবেলা থেকে শুনেই এসেছেন!

জাম

উচ্চ পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং অ্যান্থোসায়ানিন থাকায় জামে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তাই এই সময় জাম খেতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।