সত্য সমাচার :বর্তমান নির্বাচিত সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ করে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনার বহিঃপ্রকাশ।’
আজ শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন অ্যাটর্নি জেনারেল।
মতবিনিময় শেষে সাংবদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়েছে রুহুল কুদ্দুস কাজল বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জনগণ করেছিল। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট।
সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।