ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুট : ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

admin
মার্চ ৮, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৮ মার্চ ২০২৫
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কর্মকর্তা ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুর সোয়া ১২টার দিকে মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনাটি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ঘটে। আহত ব্যবসায়ী বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডের অলংকার জুয়েলার্স এর মালিক।

পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।