ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বদলে গেছে বাংলাদেশ পুলিশের লোগো, শিগগিরই প্রজ্ঞাপন

admin
এপ্রিল ১১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১১ এপ্রিল ২০২৫,
বদলে গেছে বাংলাদেশ পুলিশের লোগো। পূর্বে লোগোতে থাকা পাল তোলা নৌকা নতুন লোগোতে বাদ পড়ছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। পরে নতুন পোশাকের ট্রায়ালও হয়। এবার পুলিশের লোগো পরিবর্তন হলো।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

নতুন লোগোটি হবে এরকম- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টবে লেখা পুলিশ।

লোগো পরিবর্তনের চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এমতাবস্থায় জেলা/ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম/লোগো, ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে।

উল্লেখ্য, নতুন লোগোতে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি- বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবর্তিত এই লোগো আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরো সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।