ঢাকা২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বজ্রধ্বনি শুনলে যে তাসবিহ পাঠ করবেন

admin
মে ১, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: আকাশে বজ্রের গর্জন শোনা মাত্রই মানুষের মনে এক ধরনের ভয় ও বিস্ময় জাগে। কিন্তু একজন মুমিনের জন্য এটা শুধু ভয়ের বিষয় নয়, বরং আল্লাহর মহিমা স্মরণের এক বিশেষ মুহূর্ত। কারণ এই বজ্রধ্বনিও আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে। তাই আমাদেরও উচিত এসময় বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করা।

বজ্রধ্বনি শোনামাত্র পঠিতব্য একটি তাসবিহ হলো—

 

سبحان الَّذي  يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

উচ্চারণ : ‘সুবহানাল্লাজি ইয়ুসাব্বিহুর রায়দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি।’

অর্থ : ‘তিনি মহাপবিত্র, বজ্র প্রশংসা করে যার তাসবিহ পাঠ করে এবং ফেরেশতারাও যার ভয়ে (তাসবিহ পাঠ করে)।’

হাদিস : আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন, তখন কথাবার্তা বন্ধ করে এই তাসবিহ পাঠ করতেন। আর বলতেন, এটা পৃথিবীবাসীর জন্য ভয়ংকর এক সতর্কবার্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।