ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

admin
অক্টোবর ৩০, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
৩০ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচির পালন করছেন তারা। বুধবার বেলা ১১টায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে বিক্ষোভ নিয়ে সায়েন্সল্যাব অবরোধ করেন।

এসময় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা বসে পড়ে অবস্থান গ্রহণ করেন। যার ফলে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন শাহবাগ, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা,শিক্ষা শিক্ষা না সিন্ডিকেট, সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, কমিটি বাতিল কর, কমিশন গঠন কর’ শিক্ষা নিয়ে প্রসহন, চলবে না, চলবে না, শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা’ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে, গত ২২শে সেপ্টেম্বর থেকে ঢাবি অধিভুক্ত থেকে মুক্তি, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।