ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারিতেই হবে অমর একুশে বইমেলা

admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসেই। তবে ১ ফেব্রুয়ারির পরিবর্তে তা ২০ ফেব্রুয়ারি শুরু হবেঅ। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোগ্রহণ ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়টি আগেই মোটামুটি নিশ্চিত ছিল। সে কারণে চলতি বছরের ডিসেম্বরেও বইমেলা হওয়ার আলোচনা উঠেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।