প্রেস বিজ্ঞপ্তি
২৭ অক্টোবর ২০২৪
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
২৬ অক্টোবর রাতে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ খেজুরিয়া, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর ও অলিনগর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ৫২০ পিস ভারতীয় শাড়ী, ০৬টি গরু, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪৭ বোতল হুইস্কি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৩৭,০৩, ৭৫০/- টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.