ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ

admin
মে ৩০, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

​ স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার রাত ১১টায় এক এনএসএসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী আর সভাপতি পদ থাকছে না ফারুকের

জুলাই অভ্যুথানের পর বিসিবি পুনর্গঠনে এনএসএসির কোটায় পরিচালক পদে মনোনয়ন দেয়া হয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে। কিন্তু এনএসসি জানিয়েছে, বিসিবির ১০ পরিচালককের ৮ জনই ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্হা আনায় এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে এনএসসির দেয়া মনোনয়ন বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ এর ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমান সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতোপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।