উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
২২ মার্চ ২০২৫,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার করে নির্বাচন দিন। দেশ দ্বিতীয় বার স্বাধীন হওয়ার পরও দেশকে নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। স্বৈরাচারী কায়দায় আবারও যেনতেন নির্বাচন করার পায়তারা চলছে। ফ্যাসিবাদী নির্বাচন এ দেশের জনগণ মেনে নিবে না।
শনিবার (২২ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়ড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কয়ড়া বাজার চত্ত্বরে ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতিত সৈরাচার শেখ হাসিনার উদ্দেশ্যে রফিকুল ইসলাম খান বলেন, এতো ভালো কাজ করেছেন পালালেন কেন? একেকটা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। শেখ হাসিনার একজন পিয়ন নাকি ৪’শ কোটি টাকার মালিক হয়েছে, হেলিকপ্টারে চলাচল করেন। তাহলে বাড়ির মালিক কত কোটি টাকা লুট করেছেন দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
তিনি আরও বলেন, নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দেয়া হয়েছে। ইসলামি আন্দোলন করার কারণেই তাদেরকে জীবন দিতে হয়েছে। জামায়াতে ইসলামী চায় এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক
রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণত সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণত সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন জামায়াতের সাধারণত সম্পাদক ছমির উদ্দিন ,প্রমুখ।

