ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক!

admin
নভেম্বর ৬, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি
৬ নভেম্বর ২০২৪

বিভিন্ন সময়ে বাঙালি পুরুষদের প্রেমে পড়ে বিদেশি ললনাদের বাংলাদেশে আগমন ঘটেছে। তবে এবার ঘটেছে তার উল্টো ঘটনা। প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন ইউরোপের দেশ তুরস্কের যুবক মুস্তফা ফাইক। উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কলেজ পড়ুয়া মেয়ে মল্লিকার প্রেমে মজেছেন তিনি।

প্রেমিকাকে বিয়ে করতে তিন দিন আগে প্রেমিকার বাড়িতে আসেন ওই যুবক। স্থানীয়রা বিষয়টি জানার পর ভিড় জমাচ্ছেন মল্লিকার বাড়িতে। বিদেশি জামাই দেখে তারাও খুশিতে আত্মহারা।জানা যায়, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রাম আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা।

সেই ছবি দেখে তাকে পছন্দ করেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এর পর থেকে শুরু হয় মন-দেওয়া নেওয়া। দীর্ঘদিনের প্রেমের পরিণতি ঘটাতে তাই সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক। গত রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশে এসে শাহজাদপুরে প্রেমিকা মল্লিকার বাড়িতে ওঠেন তিনি।

গত সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখনো শ্বশুরবাড়িতেই রয়েছেন মুস্তফা।

এ প্রসঙ্গে মুস্তফা ফাইক বলেন, প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন তিনি এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। প্রেমিকাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। পাশাপাশি বাংলাদেশের মানুষ ও প্রকৃতিও তাকে আকৃষ্ট করেছে বলে জানান এই যুবক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।