ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

admin
অক্টোবর ৩১, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক :
৩১ অক্টোবর ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৬ হাজার ৫৩১ জন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল ঘোষণা করা হয়।

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার প্রার্থীরা অংশ নেন। চূড়ান্ত ফলে দেখা গেছে, সহকারী শিক্ষক পদে সবচেয়ে বেশি ৮১২ জন নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা থেকে। দ্বিতীয় সর্বোচ্চ কুমিল্লা থেকে ৬৪১ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত হয়েছেন ৫৯৭ জন।

এ ছাড়া কক্সবাজার জেলার ১৮৫ জন, চাঁদপুর থেকে ৩৫৮ জন, নোয়াখালী থেকে ৩২৮ জন, ফেনীর ১৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৪৯ জন, লক্ষ্মীপুর থেকে ৩২৭ জন, কিশোরগঞ্জের ২৮৮ জন, গাজীপুরের ২৪১ জন, গোপালগঞ্জের ২৫৪ জন, ঢাকায় ৩০৯ জন, নরসিংদীতে ২৬০ জন, নারায়ণগঞ্জের ১৮৪ জন, ফরিদপুরে ২২৭ জন, মাদারীপুরের ২০৮ জন, মানিকগঞ্জের ৩০১ জন, মুন্সীগঞ্জের ২২২ জন, রাজবাড়ীর ১০৪ জন ও শরীয়তপুরে ১৯৯ জন নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৯ মার্চ এ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২২ এপ্রিল লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।