বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য আমীরুল মোমেনিনআর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি মারা যান।
তিনি স্ত্রী, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমিরুল মুমিনিন দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের সংগঠন বিএফইউজের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হিসেবেও সাংবাদিক মহলে তার পরিচিতি ছিল।
তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। এ গুণী সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.