ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতাপশালী অপরাধীদের আর ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
নভেম্বর ৪, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
৩ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপরাধী যতই প্রতাপশালী হোক না কেন, কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া যাবে না। আগে অনেক সময় অনেক প্রভাবশালী অপরাধী ছাড় পেয়ে যেত, কিন্তু এখন আর তা হতে দেওয়া হবে না।’

সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হলেও তা সন্তোষজনক নয় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার প্রায় সব পুলিশকে আমরা পরিবর্তন করেছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে। বিজিবিতেও অনেক চেঞ্জ করা হয়েছে। এজন্য একটু সময় লাগছে, তবে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। সামনের দিকে আরও উন্নতি হবে।’

বিজিবিকে এক গুচ্ছ নির্দেশনা দেওয়ার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বিজিবির যেহেতু বর্ডার ভিত্তিক কাজ করতে হয়, তাই জনগণের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখলেই কাজ করতে সুবিধা হয়। তারাই কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে।’

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে এবং অবশ্যই হতে হবে। দ্রুতই তদন্ত টিম করা হবে। যেহেতু অন্যান্য অনেকগুলো হচ্ছে, এটাও হয়ে যাবে। কি হবে বলতে পারবো না। তবে যে কোনো একটা হইতেই হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।