ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ

admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়মানুযায়ী না করায় ভোটগুলো বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাস থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন। এ ছাড়া সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে দেশে নিবন্ধন করেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। সব মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নিবন্ধন করেন। নিবন্ধিতদের মধ্যে প্রবাস থেকে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং দেশের ভেতরে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন।

মোট ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ।

 

প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৯৮ হাজার ২০৪ জনের ভোট এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ভোট, যা মোট নিবন্ধনের ৭৬ দশমিক ২৮ শতাংশ। রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানো ব্যালটের মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ১ হাজার ৫২৪টি ভোট বৈধ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।