
পেশাদারত্বে অনড় থাকলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। শুটিং শেষ করেই হাসপাতালে যেতে হলো তাকে। জানা গেছে, ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিং চলাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিডম্যান। কিডম্যানের সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, শুটিংয়ের প্রথম দিনেই ফ্লুতে আক্রান্ত হন তিনি।
অফারম্যান বলেন, সকালে জানা যায়, কিডম্যানের শারীরিক অবস্থা ভালো নয়। তবু তিনি সেটে হাজির হন এবং নির্ধারিত শুটিং চালিয়ে যান। কয়েকশ এক্সট্রা শিল্পী নিয়ে বড়সড় সেটে কাজ চলছিল, সেই পরিস্থিতিতেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। তার ভাষায়, ‘শরীর খুব খারাপ থাকলেও তিনি পুরো দিনের শুটিং শেষ করেন। এর পরই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.