ঢাকা২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার দুর্বলতাকে পুরোপুরি উন্মোচিত করেছে। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই হত্যাকাণ্ড ছিল সেই সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার এক নারকীয় অপপ্রয়াস।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফিরে প্রথমেই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে আমি অনুভব করেছি, গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা কতটা নিষ্ঠুরভাবে বিচার থেকে বঞ্চিত ছিলেন, দ্বারে দ্বারে ঘুরেছেন।

প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, সেজন্য জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিকায়নে সরকার কাজ করবে। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।