সীতাকুন্ড প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পা দিয়ে লিখে এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম।তিনি রাব্বির পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ ও একটি মুদি দোকান প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম এর কার্যালয়ে রাব্বি কে ডেকে সংবর্ধনা দেওয়া হয়।রাব্বির হাতে ফুল,সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।সংবর্ধনাতে রাব্বির বাবাও উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি চমৎকার সাফল্য অর্জন করেছে।তার পরিবারের বর্তমান সংকটের কথা বিবেচনা করে আমরা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।রাব্বির পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং তার বাবাকে একটি মুদি দোকান করে দেওয়া হবে।এছাড়া রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.