
দিনের বেশিরভাগ সময়ই পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকে। মাঝে মাঝে মনে হয়, পায়ের পাতায় যেন সূচ বিঁধছে। আবার কখনও অবশ হয়ে যায়। আপনার মনে হতে পারে, অত্যধিক ক্লান্তি বা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার জেরে এমনটা হচ্ছে। কিন্তু অনেক সময়ে এর পিছনে ভিটামিনের ঘাটতি লুকিয়ে থাকতে পারে। বিশেষত ভিটামিন বি১২-এর জেরেই এমনটা ঘটে।
ভিটামিন বি১২-এর জেরে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে যেমন রক্তাল্পতা রয়েছে, তেমনই রয়েছে স্নায়বিক রোগও। এই পুষ্টি শরীরে লোহিত কণিকা গঠনে সাহায্য করে, যা গোটা শরীরে অক্সিজেন সরবরাহ করে। যখনই এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়, তখনই অক্সিজেন সঞ্চালনেও বাধা তৈরি হয়। এ ছাড়া ভিটামিন বি১২-এর ঘাটতিতে ভুলে যাওয়া, হাঁটার সময়ে ভারসাম্য হারানো, পায়ের পাতায় জ্বালা বা অস্বস্তির মতো একাধিক সমস্যা দেখা দেয়।
এই ধরনের সমস্যাগুলো এড়াতে হলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি মেটানো জরুরি। তবে এর জন্য যে সাপ্লিমেন্ট-ই খেতে হবে, এমনটা নয়। আমিষ খাবারের পাশাপাশি ডায়েটে কিছু ড্রাই ফ্রুটসও রাখতে পারেন। কোন কোন ড্রাই ফ্রুটস খেলে ভিটামিন বি১২-এর ঘাটতি পূরণ হবে, রইল টিপস।
আমন্ড
সকালবেলা খালি পেটে ভেজানো আমন্ড খাওয়ার অভ্যাস রয়েছে? এই অভ্যাসই আপনাকে একাধিক রোগের হাত থেকে বাঁচাবে। দিনে ১০-১২টি ভেজানো আমন্ড খেলে ভিটামিন বি১২ সহ ফাইবার, প্রোটিন ও হেলদি ফ্যাট ইত্যাদির ঘাটতি মিটে যাবে।
আখরোট
আখরোটের মধ্যে ভিটামিন বি১২-এর পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। সামগ্রিক স্বাস্থ্য উন্নত করার জন্য রোজের ডায়েটে ৬-৭টা আখরোটের টুকরো রাখতে পারেন।
খেজুর
আমন্ড, আখরোটের পাশাপাশি খেজুর খাওয়ারও অভ্যাস করুন। খেজুরের মধ্যে আয়রন, ভিটামিন, খনিজ, ক্যালশিয়াম, পটাশিয়ামের মতো উপাদান রয়েছে। এ ছাড়া ফাইবারও মেলে এই ড্রাই ফ্রুটসে।
কিশমিশ
এই ড্রাই ফ্রুটসের মধ্যেও ভিটামিন বি১২-এর মতো পুষ্টি পাওয়া যায়। কিশমিশের মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। রোজ সকালে ১০-১২টা ভেজানো কিশমিশ খেলে ভালো উপকার পাবেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.