সত্য সমাচার ডিজিটাল:
‘পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমরা আমদানির ব্যবস্থা করেছি। অলরেডি ফাইনাল স্টেজে আছে’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে মায়ানমার থেকে প্রথম চালানে আসা ২২ হাজার মেট্রিক টন চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা মায়ানমারের সঙ্গে এক লাখ টনের চুক্তি করেছি।
তারা আরো বিক্রি করতে চাচ্ছে। আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব। আমরা তাদের দেশের অভ্যন্তরীণ ও সরবরাহের অবস্থা দেখে পরবর্তিতে দেখব। এ ছাড়া আরো উৎসের সন্ধান আমরা করছি।
পাকিস্তান থেকে আমরা ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি। অলরেডি ফাইনাল স্টেজে আছে।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.