ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হলেন মো. ফরহাদুল ইসলাম

admin
জুলাই ১৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল

১৭ জুলাই ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হয়েছেন মো. ফরহাদুল ইসলাম ভূঞা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত মঙ্গলবার তাকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪-এর ধারা ১১(১) (ঙ) অনুযায়ী মো. ফরহাদুল ইসলাম ভূঞাকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক হিসেবে বোর্ডে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।