ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পরবর্তী যে সরকারই আসবেন, আমাদের মূল্যায়ন করবেন’-জ্বালানি উপদেষ্টা

admin
এপ্রিল ১৪, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫

অন্তবর্তীকালীন সরকারে থেকেও মানুষের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় পরবর্তী যে সরকারই আসবেন, তারা তাদের মূল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ সোমবার গুলশান জগার্স সোসাইটি আয়োজিত বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, গুলশান লেক পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে জগার্সের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন জ্বালানি উপদেষ্টা। এ সময় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি।

অন্তবর্তীকালীন সরকার হয়েও মানুষের সেবার মন মানসিকতায় কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, ‘এবারের রমজানে নিরবছিন্ন বিদ্যুৎ ছিল এবং দ্রব্যমূলের দাম কম ছিল। রেলযাত্রায় ভোগান্তি ছিল না। ঈদে সময়মতো দূরপাল্লার গাড়িগুলো পৌঁছেছে এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নিরাপদে মানুষ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘যাত্রাপথে নিরাপদ ভ্রমণ ও আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। আমরা বুঝাতে চেয়েছি, ইচ্ছে করলে সব কাজই মানুষের দোরগড়ায় সেবা পৌঁছানো যায়।’

‘আশা করি, পরবর্তী যে সরকারই আসবেন তারা আমাদেরকে মূল্যায়ন করবেন এবং অনুকরণ করে সেবার গতি বলবৎ রাখবেন’, যোগ করেন জ্বালানি উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।