সত্য সমাচার ডেস্ক:
১৬ আগস্ট ২০২৬
সকলের মনে এক অভূতপূর্ব আনন্দ-অনুভূতির সৃষ্টি করে শরতের সকালগুলো। শরতের সকালে প্রকৃতির বুকে ছড়িয়ে পড়া সূর্যের আলোক রশ্মি শিশির ভেজা ঘাসে ও পাতায় পাতায় যেন এক ভিন্ন মাধুর্যের সৃষ্টি করে। ঘাসের ওপর সঞ্চিত থাকা শিশির বিন্দুগুলো যেন রূপোলি মুক্তার বিন্দুর মতো বলে মনে হয়।
এ সময় সর্বত্র যেন এক নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে। বর্ষাকালের নিবিড় ঘনঘটা সরে গিয়ে আকাশ নির্মল হয়ে ওঠে। নীল আকাশের বুকে থোকা থোকা মেঘ ঘুরে বেড়ায়, সবুজ মাঠের ওপর দিয়ে দল বেঁধে উড়ে যাওয়া শালিক, ময়না, টিয়ের ঝাঁক দেখে যেন মনটা ভরে ওঠে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শরৎ কবিতায় এই বিশেষ ঋতুকে রূপায়ণ করে লিখেছেন
” আজ কি তোমার মধুর মুরতি, হেরিনু শারদ প্রভাতে! হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ, ঝরিছে অনল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধার নাকো আর-ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল, তোমার কাননসভাতে! মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী, শরৎকালের প্রভাতে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.