ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: যুব ও ক্রীড়া উপদেষ্টা

admin
মার্চ ২১, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল

২১ মার্চ ২০২৫,

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানালেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’

তিনি আরও লেখেন, ‘গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন (জাতিসংঘ) রিপোর্টের মাধ্যমে স্বীকৃত।’

পোস্টের সবশেষে ‘জনতার ঐক্য জিন্দাবাদ’ লেখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।