ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন করতে পারবেন না মুন্সী

admin
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আব্দুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।এ আবেদনের শুনানির পর গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান।

গত ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।