ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন সিইসি

admin
জুলাই ১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০১ জুলাই ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোনো আলোচনা হয়নি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, ‘আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতির বিষয়েই মূলত কথা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা সময়মতো নির্বাচন কমিশনের কাছ থেকেই নির্বাচনের তারিখ ও তফসিল জানতে পারবেন।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত কি না বলেও প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে অত্যন্ত আন্তরিক। আমাদের তরঙ্গ মিলে গেছে—এই বিষয়ে আমরা একই তরঙ্গে আছি।’

নির্বাচন নিয়ে পুরোপুরি প্রস্তুতির পথে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, গত বৃহস্পতিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎটি সৌজন্যমূলক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।