
নারীদের চ্যাম্পিয়নস লিগে দারুণ এক লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। অ্যালেক্সিয়া পুটেয়াসের জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৪-২ ব্যবধানে হারিয়ে মোট ৫-৩ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে) জয় পায় কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। সালমা পারালুয়েলো প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
যদিও দ্রুতই সমতা ফেরায় বায়ার্ন, তবে পরে পুটেয়াসের গোলে আবার লিড নেয় বার্সা।
দ্বিতীয়ার্ধে ইভা পায়োর গোল করে ব্যবধান বাড়ান, এরপর পুটেয়াস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। শেষ দিকে বায়ার্ন একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি তারা।
এই জয়ের ফলে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল বার্সেলোনা।
ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আটবারের চ্যাম্পিয়ন অলিম্পিক লিওঁ নারী দল। সেমিফাইনালে তারা আর্সেনালকে হারিয়েছে।
উল্লেখ্য, এটি হবে বার্সেলোনা ও লিওঁর মধ্যে চতুর্থ ফাইনাল লড়াই। আগের দুইবার জিতেছিল লিওঁ, তবে সর্বশেষ ২০২৪ সালে জয় পেয়েছিল বার্সেলোনা
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.