ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগর ও গ্রামীণ সড়ক নির্মাণে এলজিইডির প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার অবদান, প্রশংসার দাবিদার

admin
এপ্রিল ২৮, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকা শহরে পরিচ্ছন্নকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছেন প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া। ২০১৩ সালে ঢাকা শহরে পরিচ্ছন্নকর্মী নিবাস প্রকল্প-এর দায়িত্ব কেউ নিতে চায়নি। সে সময় তিনি দায়িত্ব গ্রহণ করে দয়াগঞ্জে ৫টি ১০ তলা ভবন, ধলপুরে ৫ টি ১০ তলা ভবন, ও সূত্রাপুরে ২টি ১০তলা ভবন নির্মাণ করেন।

তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করেন। ১২টি ভবনে মোট ১,৩২০টি ফ্ল্যাট রয়েছে। বর্তমানে ঢাকা শহরের ১,৩২০টি পরিচ্ছন্নকর্মী পরিবার সেখানে বসবাস করছে। প্রকল্পটির ব্যয় হয়েছিল প্রায় ৩০০ কোটি টাকা।

এছাড়াও তিনি রাজশাহী বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক থাকাকালীন সময়ে গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক অবদান রাখেন। জানা যায়, বর্তমানে তাঁর তত্ত্বাবধানে নির্মিত এসব সড়ক এখনো ভালো অবস্থায় রয়েছে।

তিনি যেসব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, তাতে সততা, দক্ষতা ও উন্নয়ন ভাবনার সুস্পষ্ট ছাপ রয়েছে। নগর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।