ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে স্বপদ ফিরিয়ে পাওয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

admin
এপ্রিল ১৭, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই প্রতিনিধি

১৭  এপ্রিল ২০২৫

মহামান্য হাইকোর্টের নির্দেশে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মো: রমিজুর রহমান চৌধুরী রোমা তার দায়িত্ব ফিরিয়ে পেয়েছেন। ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন বিএনপি’র নির্বাহী সদস্য রমিজুর রহমান উচ্চ আদলতের নির্দেশে তার দায়িত্ব ফিরিয়ে পাওয়ায় তার সমর্থক, নেতাকর্মী ও সাধারণ জনতার মধ্যে আনন্দের ঢল নেমে আসে। এ উপলক্ষ্যে এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিষ্টি বিতরণ করে ফুলের মালা দিয়ে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করিয়ে জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে বরণ করে নেয় এলাকাবাসী। উল্লেখ্য গত ৪ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে ঐ ইউনিয়ন পরিষদে জনস্বার্থে প্রসাশক নিয়োগের আদেশ জারি করা হয়। এ আদেশের প্রেক্ষিতে রমিজুর রহমান চৌধুরী উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত করেন।

এ বিষয়ে রমিজুর রহমান সাংবাদিকদের জানান, মানুষের দোয়া আর ভালবাসার কারণে তিনি তার পদ ফিরিয়ে পেয়েছেন। তিনি যাতে তার পদ ফিরে পান সে জন্য অনেকে তার জন্য রোজা পর্যন্ত রেখেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষের জন্য তার কাজ করার যে ধারা, সেটা অব্যাহত রাখার জন্য তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন, ইউি ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন সহ এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।