ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারে অগ্নিসংযোগ

admin
মে ২০, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ড্রেজার ও ব্যবহৃত পাইপ পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

গতকাল মঙ্গলবার (২০মে) বেলা ৩টার দিকে যাদবপুর ইউনিয়নের আমছিমুর সেসিপ উচ্চ বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনকালে অভিযান পরিচালনা করে ড্রেজারটি পুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলার বালিয়া ভুমি সহকারী (নায়েব) দীপঙ্কর চন্দ্র।
স্থানীয় ও অন্যান্য সূত্রে জানা যায়, বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে বালু দুস্য ইজ্জত আলী ও আব্দুল আজিজ। বালু উত্তোলনের কারণে আশেপাশের ফসলি জমি গুলি দিন দিন নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। জমির মালিকরা তাদের কিছু বললে উল্টো বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানী করেন বলে তাদের অভিযোগ।
ধামরাই উপজেলার বালিয়া ভুমি সহকারী (নায়েব) দীপঙ্কর চন্দ্র বলেন, অভিযান পরচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ একটি ড্রেজার ও ব্যবহৃত পাইপ পুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।