ধামরাই (ঢাকা) সংবাদদাতা
১০ মে, ২০২৫
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক ছাত্র সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদে নিযুক্ত হওয়ায় ওই গ্রামের বাসিন্দাগন স্ব উদ্যোগে স্বব্যবস্থাপনায় তারুণ্য উদ্দীপ্ত ছাত্রদল নেতা আরিফের জন্য এক ছাত্র-গন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রচন্ড গরম উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবাল বৃদ্ধ বণিতা, সুশীল সমাজ, ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বতস্ফূর্তভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়। রাজপথের লড়াকু সৈনিক তার অন্য উদ্দিপ্ত ছাত্রনেতা আরিফুল ইসলামের ছাত্র গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাজউক এর প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ডি ইউ ডি এস এফ এর প্রধান উপদেষ্টা, গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, খান অ্যাসোসিয়েটস এর সিইও বিশিষ্ট সমাজসেবক, আয়কর আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা সহ অনেকেই আসেন বিশেষ অতিথি হয়ে।
প্রধান অতিথি তমিজউদ্দিন তার বক্তব্যে সংবর্ধিত অতিথি ছাত্রনেতা আরিফুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমার স্নেহাস্পদ ছোট ভাই আরিফের শুধু ছাত্র-গণ সংবর্ধনা নয়, আজ তার জন্মদিনও বটে। তাই আরিফকে তিনি ডাবল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। তারণ্য উদ্দীপ্ত মেধাবী ছাত্রনেতা আরিফ ভবিষ্যতে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হয়ে গড়ে উঠবেন এবং আগামীতে বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চাঁদাবাজি সহ যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আরিফ তার দলবল নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা বলেন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম, ২০০৮ এসএসসি ব্যাচ, ধামরাই বন্ধুমহল, ছাত্রদল, বিএনপির বিভিন্ন কমিটির পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ধামরাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতিদ্বয় সজিব মজুমদার , ওলিউজ্জামান সোহেল যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ এনামুল হক এনাম , মহিউদ্দিন রুবেল, শাহাদাত হোসেন মানিক, মহিবুল হোসেন রিপন, শামিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ প্রমূখ।

