ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ের ডালিপাড়ায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে শিক্ষাপাড়া

admin
মে ৮, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই প্রতিনিধি
০৮ মে ২০২৫

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া এলাকায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে শিক্ষাপাড়া। আমিনা নুর ফাউন্ডেশন এর উদ্যোগে ডালিপাড়া গ্রামের একটি মুক্তিযোদ্ধা পরিবারের প্রবাসী সদস্যদের অর্থায়নে ওই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা সিআইপি আহাম্মদ আল জামান সাংবাদিকদের জানান, এলাকায় শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসেবার প্রত্যাশায় তাদের প্রতিষ্ঠিত আমিনা নূর ফাউন্ডেশন এর মাধ্যমে তারা নিজেদের এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি নিজে এবং তার পরিবারের প্রবাসী সদস্যরা অর্থের যোগান দিচ্ছেন। নির্মাণাধীন এবং নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল-বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান মেডিকেল কলেজ ও হসপিটাল।

এর মধ্যে মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত টেকনিক্যাল কলেজের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এ বছরই চারটি বিভাগে ২০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম আগামী বছর থেকে শুরু হবে। পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে মেডিকেল কলেজ চালু করা হবে।

এছাড়াও চলমান রয়েছে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া বালক মাদ্রাসা, বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদ্রাসা, মুস্তি বেপারী বালক এতিমখানা এবং জহুরুন্নেসা বালিকা এতিমখানা।

যেখানে প্রায় অর্থ সহস্র শিক্ষার্থী বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা সহ লেখাপড়া করছে।
তাদের প্রতিষ্ঠিত সব শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আহাম্মদ আল জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।