ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ের ইতিহাসে নজীরবিহীন নারী সমাবেশ

admin
নভেম্বর ২১, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে নজীর বিহীন এক নারী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ধামরাই উপজেলা ও পৌরসভা শাখা। উপজেলার কালামপুর আমাতননেছা গার্লস হাই স্কুল মাঠে গতকাল শুক্রবারের এই সমাবেশে প্রায় দশ হাজারের অধিক নারীর সমাবেশ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশাল এই নারী সমাবেশ ধামরাইয়ের ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত করেছে বলে মন্তব্য কেরেছেন অনেকে। সমাবেশের প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ তার বক্তব্যে বলেন, নারীরা কেবল গৃহিনী নন। দেশের প্রতিটি উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে। তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে নারীদের অধিকার, উন্নয়ন ও সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ১ বছরের মধ্যে ০১ (এক) কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং তারেক রহমানের জন্য দোয়া চান।
আরও বক্তব্য রাখেন ধামরাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সূতিপাড়া ইউপি চেয়ারম্যান মো: রমিজুর রহমান চৌধুরী রোমা।
তার বক্তব্যে তিনি বিএনপি’র মনোনয়ন দানকে সামনে রেখে ইয়াছিন ফেরদৌস মুরাদের জন্য সকলের কাছে দোয়া চান এবং সবাইকে ০১ (এক) দিন রোজা রাখার অনুরোধ জানান। তিনি নিজেও ২২ নভেম্বর শনিবার রোজা রাখবেন বলে জানিয়ে দেন। ইয়াছিন ফেরদৌস মুরাদের সহধর্মীননী এবং বড় বোনও মুরাদের জন্য দোয়া চেয়ে এসময় বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়ামীন। এ ছাড়াও বক্তব্য রাখেন, এম.এ. জলিল, বিএনপি নেতা আবু তাহের মুকুট, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, ইশতিয়াক আহাম্মেদ ফারুক,খুররম চৌধুরী টুটুল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।