ঢাকা৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

admin
মার্চ ৪, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৪ মার্চ ২০২৬

ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কি নিয়ে বাঁচবো!’– শীর্ষক একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষকপ্রধানমন্ত্রী তারেক রহমানের নজর কাড়ে।

মঙ্গলবার (৩ মার্চ )রাজধানী ঢাকার আরামবাগ এলাকায় সেই বৃদ্ধ রাহেলা খাতুনের বাসায় সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসনের (রায়পুরা) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠটির উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের সার্বিক খোঁজ-খবর নেন এবং বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রনী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকারস এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোট দানের বিষয়ে জানতে চাইলে– তিনি ধানের শীষে ভোট দেয়ার কথা ব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।