ঢাবি প্রতিবেদক
০৯ মার্চ ২০২৫,
ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণের ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভে অংশ নেন। পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় রোকেয়া হলের শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে মশাল মিছিল করেন।এ সময় শিক্ষার্থীদের ‘We want justice, justice!’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আইন বিভাগের শিক্ষার্থী জারিন তাসনীম রিমি বলেন, ‘আমরা আজ এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছি। আমরা চাই, কোনো ধর্ষক যেনো আর মুক্ত না থাকে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

