ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুই কৃষকের খড়ের গাদা

admin
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
উল্লাপাড়া উপজেলার চয়ড়া গ্রামের দুই কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লাখ টাকার খড় পুড়ে গেছে বলে দাবি কৃষকের।

রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুর রাজ্জাক সরকার জানান, গভীর রাতে কে বা কাহারা খড়ের গাদায় আগুন দিয়েছে। কেউ হয়তো পরিকল্পিত ভাবে এমন ক্ষতি করেছে। আমার ৮টি গরু রয়েছে। তাদের জন্য মানুষের কাছ থেকে প্রায় ১ লাখ টাকার কিনে খড়ের গাদা তৈরি করেছি। আগুনে সব খড় পুড়ে গেছে। আমার ছোট ভাই আব্দুল মজিদ সরকারের ১০টি গরু রয়েছে। তার খড়ের গাদাও পুড়ে শেষ হয়ে গেছে। এতোগুলা গরু নিয়ে আমরা এখন দিশেহারা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘খবর পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।