ঢাকা২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির মজলুম সমাবেশ

admin
মে ২৪, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির মজলুম সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী ব‍্যাংক ডাকাত এস আলমের পাচারকৃত দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা উদ্ধার, এস আলমের পাচারের অন‍্যতম সহযোগী সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, মোস্তফা কামাল, ফারুক আহমেদ লিটনসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি জানিয়েছেন।

ব‍্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানিয়ে এবং পলাতক এস আলম গ্রুপ, সামিট গ্রুপ, পলাতক অন্যান্য আসামীদের প্রতিষ্ঠানসমূহ কারা পরিচালনা করছেন, প্রধানমন্ত্রীর নিকট জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র এড. গিয়াস উদ্দিন আহমেদের (বয়স-৯২) সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, পারভীন নাসের খান ভাসানী, কবি কাজী আলম, আফাজ উদ্দিন, সিনিয়র এড. মঈনুদ্দীন, শত কোটি টাকার প্রতারিত ব্যবসায়ী সালাউদ্দিন ইউসুফ, সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রতারণার স্বীকার বীরমুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন চৌধুরী, হাসিনা আক্তার চৌধুরীসহ অনেক ক্ষতিগ্রস্ত গ্রাহক।

বক্তারা মিছিল শেষে বাংলাদেশ ব্যাংকের গেটে নতুন কালো আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।