
ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন দীপিকা ও রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিবারের ছবি খুব একটা প্রকাশ করেন না তারা। তবে এবার দুয়ার জন্মদিনে সেই গণ্ডি কিছুটা ভাঙলেন দুজনেই। সাদা-কালো কয়েকটি ছবিতে ধরা পড়েছে তাদের পরিবারের অন্তরঙ্গ মুহূর্ত।
ছবিগুলোতে কখনও বাবা-মায়ের মাঝখানে হাসিমুখে দেখা গেছে ছোট্ট দুয়াকে। আবার কোনো ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছে সে। পাশাপাশি দীপিকার মাতৃত্বকালীন সময়ের একটি ছবিও নজর কেড়েছে।
গত ৮ সেপ্টেম্বর দুয়ার বয়স দুই বছর পূর্ণ হয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তাও দিয়েছেন দীপিকা-রণবীর। তারা লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
এর আগে ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন দীপিকা ও রণবীর। মেয়ের একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দীপিকা। চলতি বছর শাহরুখ খানের ‘কিং’ ছবিতে দেখা যাবে তাকে। পাশাপাশি অ্যাটলির ‘রাকা’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। ছবিটিতে তার সঙ্গে রয়েছেন আল্লু অর্জুন।
অন্যদিকে রণবীর সিংকে সর্বশেষ দেখা গেছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায়। সূত্রের দাবি, ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৩ হাজার কোটি টাকা আয় করেছে। বর্তমানে হংসল মেহতার ছেলে জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.