ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দু’দফা কেঁপে উঠলো দেশ

admin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে।

এরআগে, ভোরে আরো একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

একই দিন আজ দু’দফা কেঁপে উঠলো দেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।