ঢাকা৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

admin
আগস্ট ৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

০৬ আগস্ট ২০২৬

দেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে বৃহস্পতিবার (আজ) বিকেল থেকেই আবার গ্যাস সঞ্চালন শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে। এরপর আমরা প্রয়োজন অনুযায়ী গ্যাস উত্তোলন করতে পারব।’

এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘এটা বন্ধ হওয়ার আগে পরিস্থিতি যেমন ছিল, দুই-তিন দিনের মধ্যে আবার সেভাবেই স্বাভাবিক হয়ে যাবে।’

লোডশেডিং নিয়ে মন্ত্রী বলেন, ‘স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলা আবার চালু করব।’

বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে কেউ আসে না।’ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছি আমরা। মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সে গরম ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।