ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দগ্ধ ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ মারা গেছেন

admin
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স

২৩ সেপ্টেম্বর ২০২৫,

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, শামীম আহমেদের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। তিনি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শামীমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তার তিনজন সন্তান রয়েছে। ২০০৪ সালে চাকরিতে যোগদান করেন।

গতকাল গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। এ ঘটনায় দোকানের একজন কর্মচারী আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।