ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ কেন জরুরি

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৫

শরীরের বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে ভিটামিন ‘সি’। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা অপরিসীম। শুধু খাওয়া নয়, ত্বকের পরিচর্যাতেও ভিটামিন ‘সি’ অত্যন্ত কার্যকরী। বিশেষ করে মৌসুম পরিবর্তনের সময়ে ত্বকের শুষ্কভাব কমাতে এবং আর্দ্রতা বজায় রাখতে ভিটামিন ‘সি’ অত্যন্ত প্রয়োজনীয়।

ভিটামিন ‘সি’-তে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা ত্বক টানটান রাখতে, ব্রণ, জ্বালা দূর করতেও সাহায্য করে। সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে, সঙ্গে রোদে কালচে হয়ে যাওয়া ত্বকে উজ্জ্বলতা ফেরায় ভিটামিন সি। তাহলে কিভাবে ত্বকের পরিচর্যায় এই ভিটামিন ব্যবহার করবেন।
তা নিয়েই আজকের প্রতিবেদন, চলুন জেনে নেওয়া যাক-মুখে ভিটামিন ‘সি’যুক্ত মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ব্যবহার করুন স্ক্রাবার। টোনার মাখার পরে মাখুন কয়েক ফোঁটা ভিটামিন ‘সি’ সিরাম। ত্বকের যত্নে রাখুন ভিটামিন ‘সি’-সমৃদ্ধ ময়েশ্চারাইজার।

রোদে পোড়া ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে সপ্তাহে ২-৩ দিন মাস্ক ব্যবহার করুন। ভিটামিন ‘সি’ রয়েছে, বাজারচলতি এমন মাস্ক বেছে নিতে পারেন। চাইলে ঘরেও কমলালেবুর খোসার গুঁড়া, টক দই, মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিতে পারেন। মুখের মধ্যে চোখে বলিরেখা আগে দৃশ্যমান হয়। নিয়মিত ভিটামিন ‘সি’ রয়েছে, এমন আইসক্রিম মাখলেও উপকার পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।